স্বাধীনতা দিবস

ইসলামাবাদে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কূটনৈতিক অভ্যর্থনা
বাংলাদেশ ও পাকিস্তানের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান অনুষ্ঠানে সকলকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন। তিনি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক জোরদারে উভয় দেশের জনগণের আশা আকাঙ্খা বাস্তবায়নের ওপর আলোকপাত করেন।

মানামায় বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদ্যাপন
২৬ মার্চ স্থানীয় সময় সকাল ১০টায় দূতাবাস প্রাঙ্গণে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন পেশা ও সংগঠনের নেতৃবৃন্দ ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করেন।
রিয়াদে বাংলাদেশ দূতাবাসে স্বাধীনতা দিবস উদ্যাপিত
রাষ্ট্রদূত তার বক্তব্যে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জনে জীবন উৎসর্গকারী সকল সূর্য সন্তান, সম্ভ্রম হারানো মা-বোন এবং অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।

দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের স্বাধীনতা দিবস উদ্যাপন
দিবসটি উপলক্ষে কনসাল জেনারেলের সভাপতিত্বে কনস্যুলেট মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণীসমূহ পাঠ করে শোনানো হয়। এরপর দিবসের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

জেদ্দার বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলে স্বাধীনতা দিবস উদ্যাপিত
দিবসটি উপলক্ষে প্রথমে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের পর স্কুলে অস্থায়ীভাবে স্থাপিত স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করা হয়।

জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটে স্বাধীনতা দিবস উদ্যাপন
আলোচনা পর্বে কনসাল জেনারেল তার সমাপনী বক্তব্যে ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ ও সকল স্বাধীকার আন্দোলনের শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

আবুধাবির বাংলাদেশ দূতাবাসে মহান স্বাধীনতা দিবস উদ্যাপন
দিনের শুরুতে সকলের উপস্থিতিতে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান সূচনা করেন। এরপর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।

কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে স্বাধীনতা দিবস উদ্যাপিত
আলোচনা পর্বে হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী তার বক্তব্যে বলেন, “মহান স্বাধীনতা অর্জনের পেছনে আমাদের বীর শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের এই আত্মত্যাগ আমাদের জন্য প্রেরণার উৎস এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত।”

তুরস্কে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়, দিবসের শুরুতে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হকের নেতৃত্বে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন ও মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

ফিনল্যান্ডের ১০৮তম স্বাধীনতা দিবসে প্রেসিডেন্ট প্রাসাদে স্বপ্নময় রাষ্ট্রীয় সংবর্ধনা
ফিনল্যান্ডের মানুষের কাছে এই দিনটি কেবল একটি রাষ্ট্রীয় অনুষ্ঠান নয়—এটি একটি অনুভূতি, একটি দায়বদ্ধতা ও একটি শপথের দিন। যুদ্ধবিধ্বস্ত অতীত পেরিয়ে আজ দেশটি শান্তি, গণতন্ত্র, মানবাধিকার, শিক্ষা ও সামাজিক নিরাপত্তায় বিশ্বে অনন্য—স্বাধীনতা দিবসের এই উৎসব সেই অর্জনের গৌরবময় সাক্ষ্য।

মালয়েশিয়ার স্বাধীনতা দিবসে বাংলাদেশি শিক্ষার্থীদের সৈকতে পরিচ্ছন্নতা কর্মসূচি
মালয়েশিয়ার ৬৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে সোমবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়ার উদ্যোগে 'কোস্টাল কেয়ার ক্যাম্পেইন' অনুষ্ঠিত হয়েছে।

দুবাইয়ে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কনস্যুলেটের জমকালো অনুষ্ঠান
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ কনস্যুলেটের উদ্যোগে আয়োজিত হয়েছে জমকালো এক অনুষ্ঠান। ২২ এপ্রিল (মঙ্গলবার) দুবাইয়ের একটি হোটেলের বলরুমে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

ইসলামাবাদে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সংবর্ধনা
বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য সংবর্ধনা। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় পাঁচতারকা একটি হোটেলে এই সংবর্ধনার আয়োজন করা হয়।

তুরস্কে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস এবং বাংলা নববর্ষ উপলক্ষে কূটনৈতিক সংবর্ধনা

কুয়েতে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন
জমকালো সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে কুয়েতে উদ্যাপিত হয়েছে বাংলাদেশের ৫৪তম স্বাধীনতা ও জাতীয় দিবস। কুয়েতের বাংলাদেশ দূতাবাস এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

আবুধাবিতে জমকালো আয়োজনে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদ্যাপন
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে জমকালো আয়োজন উদ্যাপন করা হয়েছে বাংলাদেশের ৫৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। মঙ্গলবার (১৫ এপ্রিল) আবুধাবির একটি অভিজাত হোটেলে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
জুলাই গণ–অভ্যুত্থান উজ্জীবিত আশার প্রতীক: মেক্সিকোতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রদূত মুশফিক
ছাত্র-জনতার অংশগ্রহণে সংঘটিত জুলাই গণ–অভ্যুত্থানকে উজ্জীবিত আশার প্রতীক বলে মন্তব্য করেছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।
জেনেভায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন
সুইজারল্যান্ডের জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন করেছে। এ উপলক্ষে গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিশ্ব মেধাস্বত্ত্ব সম্পদ সংস্থার (WIPO) সদর দপ্তরে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্পেনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন
স্পেনের রাজধানী মাদ্রিদে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন করেছে বাংলাদেশ দূতাবাস। এ উপলক্ষে ৮ এপ্রিল (মঙ্গলবার) মাদ্রিদের অভিজাত হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সাড়ম্বর অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করে।
রিয়াদে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সংবর্ধনা
বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সৌদি আরবের রাজধানী রিয়াদে বাংলাদেশ দূতাবাস এক সংবর্ধনার আয়োজন করে। বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যায় ডিপ্লোম্যাটিক কোয়ার্টারে অবস্থিত কালচারাল সেন্টারে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।



